দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হওয়ার দুই দিন পর কৃষক সিরাজ উদ্দিন মোড়ল (৬৫) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১২ জুলাই) সকাল ৭টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমি এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সিরাজ উদ্দিন মোড়ল পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া গ্রামের মৃত রইছ উদ্দিন মোড়লের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সকাল ১০টার দিকে নৌকায় করে ব্রহ্মপুত্র নদ পার হয়ে নিজের জমিতে কৃষিকাজ করতে যান সিরাজ উদ্দিন। কৃষিকাজ শেষে ঘাস নিয়ে ফেরার পথে নদীর মাঝখানে তার নৌকাটি ডুবে যায়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নদীর তীরে নৌকাটি পাওয়া গেলেও তার কোনো সন্ধান মেলেনি। পরে বিষয়টি ফায়ার সার্ভিস ও পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে। টানা দুই দিন তল্লাশি চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। পরে রোববার সকালে শ্রীপুর উপজেলার বরমি এলাকায় নদীতে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সকালে শ্রীপুর উপজেলার বরমি এলাকায় মরদেহ উদ্ধারের খবর পেয়েছি। নিহতের স্বজনেরা সেখানে গেছেন।’
এমএম/